কুতুবদিয়ায় অসহায় ৩৭২ মানুষের মাঝে জেলা পরিষদের ৩০ লাখ টাকার অনুদান
সূত্রঃ সংগৃহীত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় দরিদ্র, অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে কক্সবাজার জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার ৩৭২ জন মানুষের হাতে মোট ৩০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সুরাইয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের এ আর্থিক সহায়তা অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এমকে/বিএম২৪









