কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন

সূত্রঃ বিডি মেইল

কিশোরগঞ্জ প্রতিনিধি


ভূমি-সংক্রান্ত সেবা নিতে নাগরিকদের ভোগান্তি কমানো, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে জেলা ভূমি সেবা কেন্দ্র।


রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে নাগরিকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও গতিশীল হওয়ায় কমবে নাগরিকদের হয়রানি ও দৌড়ঝাঁপ।


আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় ভূমি-সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এই সেবা ব্যবস্থার ফলে ভূমি অফিসকেন্দ্রিক নাগরিকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এ ছাড়া ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকবান্ধব পরিবেশ তৈরিতেও নতুন এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি কমাতে সরকারি পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় কিশোরগঞ্জে এই সেবা কেন্দ্র চালু করা হলো।


কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা, নতুন এই কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবা হবে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। এতে সেবার মান বাড়ার পাশাপাশি সরকারি ভূমি ব্যবস্থাপনার প্রতি নাগরিকদের আস্থাও আরও বাড়বে।


সংশ্লিষ্টদের মতে, নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে জেলা ভূমি সেবা কেন্দ্রটি কিশোরগঞ্জের ভূমি সেবা ব্যবস্থায় নতুন একটি অধ্যায়ের সূচনা করবে।