উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়া বন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় দুই হাজার টাকা।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।