ভিডিও ফাঁস, পূজা চেরীকে দেখে চমকে গেল সবাই

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
ভিডিও ফাঁস, পূজা চেরীকে দেখে চমকে গেল সবাই

ডেস্ক রিপোর্টঃ

অভিনেত্রী পূজা চেরীর গায়েহলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের কয়েকটি পেজে প্রকাশ পাওয়া ওই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচে-গানে ভরপুর একটি দৃশ্য দেখা যায়। ভিডিওর শুরুতেই চারদিক থেকে পূজা চেরীকে ঘিরে থাকা মানুষের উপস্থিতি চোখে পড়ে। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। পরবর্তীতে সাজানো বিয়েবাড়ির পরিবেশ ফুটে ওঠে ভিডিওতে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে পূজা চেরীর লুক ও উপস্থিতির প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার গায়েহলুদের সাজকে মনোমুগ্ধকর বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ভিডিওটি ধারণ করা হয়। শুটিং সেটে থাকা উৎসুক জনতার ভিড় থেকেই কেউ গোপনে ভিডিওটি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুটিংয়ের ভিডিও কীভাবে ফাঁস হলো—তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এদিকে ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন নিশো ও পূজা চেরী।

আরও একটি চমক হলো—প্রায় ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

বা/মে২৪/ফা