আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল, ভক্তদের হতাশা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল, ভক্তদের হতাশা

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় বড় কনসার্টগুলো শেষ মুহূর্তে বাতিল হওয়ার ধারাবাহিকতায় এবার বাতিল হলো আতিফ আসলামের ‘মেইন স্টেইজ শো–২০২৫’। ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বহুল প্রতীক্ষিত কনসার্ট। ফুয়াদ, নেমেসিসসহ আরও কয়েকজন দেশের জনপ্রিয় শিল্পী অংশ নেয়ার কথা ছিল।

মূলত চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ থেকে রূপান্তরিত এই আয়োজন যৌথভাবে করার উদ্যোগ নেয়া হয়েছিল স্পিরিটস অব জুলাই এবং লাইভ–এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেজের পক্ষ থেকে। কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়া হওয়ার কথা ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যাতে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা যায়। আয়োজকদের সঙ্গে ফাউন্ডেশনের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল।

তবে শেষ পর্যন্ত সব প্রস্তুতি থাকলেও কনসার্টটি বাতিল করা হলো। ১১ ডিসেম্বর আতিফ আসলাম তার সামাজিক মাধ্যম পোস্টে জানান, আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়ায় তিনি ঢাকায় কনসার্টটি করতে পারছেন না।

বাতিল হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই ইতোমধ্যেই টিকেট বুকিং করেছেন, যার ফলে অর্থ ও সময়ের ক্ষতি হয়েছে। আয়োজকরা জানিয়েছে, কনসার্ট পুনরায় আয়োজনের সম্ভাবনা আছে, তবে তার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বা/মে/২৪/ফা