কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওয়ালীন খালেক,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী শফিউল্লাহ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান সহ কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে। মেলার পাশাপাশি দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে।