সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নি*হত

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নি*হত

মোঃ ফারুক হোসেন,  সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি সড়কে কেশারপাড়ের মুন্সির দোকান নামক স্থানে আজ রাত আনুমানিক ৮ টার দিকে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আপন ২ সহোদর ভাই নি*হত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। নি*হত দুই ভাই ডমুরুয়া গ্রামের ভূইয়া বাড়ির সিএনজি ড্রাইভার আলাউদ্দিন (অলন) মিয়ার পুত্র বলে জানা গেছে।

আহত ব্যক্তি একই বাড়ীর বলে জানা গেছে।