নিয়োগের ৪ দিনের মাথায় পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া পদত্যাগপত্রে মাহফুজুর রহমান জানান, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে ব্যক্তিগত পরিস্থিতির কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
এমকে/বিডিমেইল২৪









