কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৫ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা, নিরাপদ মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবার পরিকল্পনা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।









