আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

আমতলী  (বরগুনা) প্রতিনিধি:

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায় আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি এর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ) । #