ইরানে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: লারিজানি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৫:০৪ এএম
ইরানে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: লারিজানি

Lআন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি।

গতকাল শনিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে তারা সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ করতে পারবে। তারা ভেবেছিল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্যান্য নেতাদের হত্যা করে ইরানে তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। কিন্তু তাদের ওই দুটি ধারণাই ভুল হিসেবে প্রমাণিত হয়েছে।

এছাড়া বিচ্ছিন্নতাবাদীরাও কিছু করতে পারেনি বলে উল্লেখ করেন আলি লারিজানি। তিন বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের ইরান সরকার তাদের পদক্ষেপের ব্যাপারে সতর্ক করেছে এবং ইরানের জনগণ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। এছাড়া ইরানের নতুন নেতা নির্বাচনে ট্রাম্পের ভূমিকাকে উড়িয়ে দিয়েছেন লারিজানি।


আরব দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেছেন, যদি আপনাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না চালানো হয় তাহলে ইরান কোনো ধরনের পাল্টা হামলা চালাবে না।

সূত্র: আলজাজিরা


বা/মে২৪/ম