নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।


নবম পে-স্কেল চলতি বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।”


তবে পে-স্কেল বাস্তবায়নের আগে আরও আলোচনা প্রয়োজন বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, কমিশনের সুপারিশের বিভিন্ন দিক রয়েছে। সেগুলো সব বিবেচনায় নেওয়া হচ্ছে। আজকের সভায় দীর্ঘ আলোচনা হয়েছে। আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন হওয়ায় পরবর্তী সময়ে আবার বৈঠক হবে।


তিনি বলেন, সব বিষয় পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সিদ্ধান্তটি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।


জুডিশিয়ারি সংক্রান্ত বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মূল বিষয় পে-কমিশন হলেও এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত রয়েছে।


নতুন পে-স্কেলের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “একটু একটু।”



এমকে/বিএম২৪