সিংগাইরে ৮ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১২:৩৯ এএম
সিংগাইরে ৮ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জানা গেছে,বুধবার(৬ মে)গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়মন্টপ গ্রামের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সুমনুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার।

অভিযানে আটককৃতরা হলেন- জয়মন্টপ পালপাড়া গ্রামের মৃত মুখমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আব্দুল মালেকের ছেলে মো.দেলোয়ার হোসেন (৪০)।দেলোয়ারের স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার নূরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি সিংগাইরের জয়মন্টপ পালপাড়া এলাকায় বসবাস করছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ,সন্দেহভাজনদের সেমিপাকা বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ারড্রোবের ড্রয়ারে কাপড়ের ভাঁজের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পরিদর্শক মোঃ সুমনুর রহমান নিশ্চিত করেছেন।