শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
আতিকুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানার পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন, শার্শা থানার ধান্যতাড়া গ্রামের আঃ করিমের ছেলে মিলন হোসেন (৪২)।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন ধান্যতাড়া এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ মে রাত সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামস্থ জনৈক মিলন হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে









