চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সংগৃহীত
সাইদুল ইসলাম আলভী, চট্টগ্রাম প্রতিনিধি
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী ও সালেহ উদ্দিন সিফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মিছিলে অংশগ্রহণকারীরা চার দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করা।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪








