কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

কুতুবদিয়া প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। 

আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) এ আসনের ব্যালট পেপার, ফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, কক্সবাজার -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।