রূপসার নৈহাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোল্লা সাইফুর রহমানের নির্বাচনী প্রচারণা
সংগৃহীত
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাইফুর রহমান নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁর প্রচারণায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
প্রচারণাকালে মোল্লা সাইফুর রহমান স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”
নৈহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাইফুর রহমান।
এমকে/বিএম২৪









