দুই সন্তানকে ঘিরে পরীমনির জন্মদিনের আনন্দঘন সূচনা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
দুই সন্তানকে ঘিরে পরীমনির জন্মদিনের আনন্দঘন সূচনা

সংগৃহীত

বিনোদন ডেস্ক


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবারের জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেছেন দুই সন্তানকে সঙ্গে নিয়ে। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশে সন্তানদের ভালোবাসায় ভরা মুহূর্তের মধ্য দিয়ে শুরু হয়েছে তার বিশেষ দিন।


শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদ্‌যাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।


ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তার পাশে ছিল ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়।


ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পরীমনির জীবনে এখন দুই সন্তান গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। তাদের সঙ্গে জন্মদিনের এই আনন্দঘন মুহূর্ত ভক্তদের কাছেও বিশেষভাবে নজর কেড়েছে।


ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।


এর আগে দেশ-বিদেশে বিভিন্ন জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। তবে এবার দুই সন্তানকে পাশে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিনের সূচনা করলেন তিনি।


এমকে/বিএম২৪