নাটোরে দুর্ঘটনায় শরীয়তপুরের ৫ জনের মৃত্যু, হুইপ অপুর শোক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
নাটোরে দুর্ঘটনায় শরীয়তপুরের ৫ জনের মৃত্যু, হুইপ অপুর শোক

ফাইল ছবি

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার পাঁচজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই এলাকার পাঁচজনের প্রাণহানির ঘটনায় শরীয়তপুরের জাজিরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


নিহত ব্যক্তিরা হলেন জুয়েল মাদবর, সালাল মোল্লা, সোহাগ শিকদার, সামাদ ফকির ও শাহিন। তাঁরা সবাই জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা।


প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় শরীয়তপুরের একই এলাকার পাঁচজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।