সিভিল সার্জনের মাঠ পর্যায়ে হাম-রুবেলার অস্থায়ী কেন্দ্র পরির্দশন
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির মাঠ পর্যায়ের মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ কুড়িগ্রাম জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তারা উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ACF-এর সহায়তায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী ও মা সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ও প্রোগ্রাম অফিসারবৃন্দ, ইউনিসেফ প্রতিনিধি, জেলা SRHR কোঅর্ডিনেটর (Jhpiego), জেলা ইপিআই সুপার এবং ACF-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃস্বপন কুমার বিশ্বাস বিভিন্ন অস্থায়ী টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মা সমাবেশে তিনি উপস্থিত মা ও অভিভাবকদের সাথে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব, মানসিক সুস্থতা, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব, ফিস্টুলা প্রতিরোধ এবং হাম-রুবেলা প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।








