চবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তানভীর-সায়কা
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে হুমায়রা সায়কা আফছার।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটরিয়ামে আয়োজিত ‘সিইউসিসি ক্যারিয়ার কানেক্ট সামিট ২০২৬’ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান, সহ-সভাপতি মেহেদি হাসান সাকিব, সহকারী সাধারণ সম্পাদক সাদিয়া শেখ, ইয়াসিন বিন শেহাম ও আবির হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক পিয়াস এবং সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিম চৌধুরী, তানজিলা ইসলাম ও মোঃ গোলাম মহিউদ্দিন।
নতুন সভাপতি মোঃ তানভীর হোসাইন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও দায়িত্বের বিষয়। এটি আমার ঘরের মতো, তাই দায়িত্বটা একটু বেশিই। আমি বিশ্বাস করি, আমাদের ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার সচেতনতা এবং নেতৃত্ব তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আরও কার্যকর ভূমিকা রাখবে। সবার সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনা করতে চাই।”








