কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









