সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: এমইউজে ও বিএফইউজের তীব্র নিন্দা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: এমইউজে ও বিএফইউজের তীব্র নিন্দা

সাইফুল ইসলাম, খুলনা প্রতিনিধি:

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা| মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে ঘটনা ঘটে| এ ঘটনার পর খুলনায় সাংবাদিকদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে| এদিকে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিসহ সাংবাদিকের লক্ষ্য করে দুর্বৃত্ত্বদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে| এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন| 

প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত আব্দুল জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন| আজ (মঙ্গলবার) এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ˆসয়দ রানা কবীরসহ ৫/৬ জন সাংবাদিক গল্প করছিলেন| এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে| একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়| গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান| তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল সামান্য আহত হন|  

এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এস এ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম| দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে| একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়| পরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে|

এমইউজে খুলনার সদস্য ও ˆদনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ˆসয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়| এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়| তিনি সুস্থ আছেন|

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে| কোনো হতাহতের খবর আমরা জানা নেই| কি কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে|

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ| বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত| অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন| 

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা সংবাদপত্রের ¯^াধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি ¯^রূপ| যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাক¯^াধীনতার শত্রু| সাংবাদিকরা যদি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তবে তা মুক্ত সাংবাদিকতার পথকে সংকুচিত করে দেয়| 

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিল¤ে^ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে| একইসঙ্গে, খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি|#