পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৬ জন আসামী গ্রেফতার
শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন সাজা পরোয়ানাভূক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ১৩ জুলাই শার্শা থানা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ দুরজয় গাজী (বাগআঁচড়া),
২. মোঃ কুরমান মোল্ল্যা (বাগআঁচড়া),
৩. মোঃ কদর আলী (বাগআঁচড়া),
৪. মোঃ আনছার আলী (বাগআঁচড়া),
৫. মোঃ ওলিয়ার রহমান (গাতিপাড়া) এবং
৬. মোঃ রেজাউল করিম (যাদবপুর)।
শার্শা থানা পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় অপরাধীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।









