উখিয়ায় ইয়াবা সুন্দরী আটক, হাত ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
উখিয়ায় ইয়াবা সুন্দরী আটক, হাত ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

শাহনাজ বেগম চৌধুরী, উখিয়া প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়াতে অভিনব কায়দায় পাচারের লক্ষ্যে ইয়াবা নিয়ে যাওয়ার সময় এক ইয়াবা সুন্দরী আটক হয়েছে। এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা।

উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ আটককৃত ইয়াবা সুন্দরীর নাম রোকসানা বেগম (৩৫) বলে জানা গেছে।

আটককৃত রোকসানা বেগম সদরের,ঝিলংজা ইউপির পূর্ব লারপাড়ার বাসিন্দা আবদুল জলিলের স্ত্রী বলে জানা গেছে। 

সুত্রমতে,শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।