শিবপুরে ১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ভিক্ষুককে দেওয়া হলো মুদি দোকান
সংগৃহীত
শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এক প্রতিবন্ধী ভিক্ষুককে মালামালসহ একটি মুদি দোকান দেওয়া হয়েছে। এ ছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের ২০২৬-২০২৭ অর্থবছরের বরাদ্দ থেকে ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভিক্ষুক সফিকুল ইসলামকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রয়োজনীয় মালামালসহ একটি মুদি দোকান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা এলজিইডি প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এমকে/বিএম২৪








