চট্টগ্রামে চান্দগাঁও থানার অভিযানে সন্ত্রাসী শহিদুল বুইশ্যা চক্রের সহযোগী ইমন গ্রেফতার
মোহাম্মদ ইব্রাহিম, রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে শহিদুল বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী ইমন হোসেন (২২) একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া এলাকার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে এ অভিযান পরিচালনা করা হয়।
ওসি জাহেদুল কবির জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার নেতৃত্বাধীন চক্র এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রবাণিজ্যে সক্রিয় ছিল। এ চক্রের সদস্য ইমন হোসেন বর্তমানে বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকায় ইমাম উদ্দিনের কলোনীর একটি ঘরে অবস্থান করছিল। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেফতার ইমন হোসেন নাটোর জেলার বরাইগ্রাম থানার জামাই দীঘা এলাকার স্থায়ী বাসিন্দা। আটক আসামিকে থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা নং ১১, তারিখ ০৭/১২/২০২৫ইং, ধারা The Arms Act 1878 এর 19A অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, ইমনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে
১। চান্দগাঁও থানার মামলা নং-০৬, তারিখ: ০৩/১১/২০২৫, ধারা Arms Act 19A/19(f)
২। মামলা নং-১০, তারিখ: ০৬/১১/২০২৫, ধারা Arms Act 19A/19(f)
৩। মামলা নং-১৩, তারিখ: ১০/১০/২০২৫, ধারা Arms Act 19(a)(f)/19A
৪। মামলা নং-১১, তারিখ: ০৬/১১/২০২৫, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









