নোয়াখালীতে পৃথক ঘটনায় ২৪ ঘন্টায় ৩ খু'ন, আইনশৃংখলার অব'নতি, উদ্বিগ্ন নোয়াখালী জেলাবাসী
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে পৃথক ঘটনায় তিন জন খু/নের শিকার হয়েছেন। লা/শ উদ্ধার করা হয়েছে একজনের। গত ২৪ ঘন্টায় জেলার বেগমগঞ্জ, হাতিয়া ও কোম্পানীগঞ্জ থানা এলাকায় এই খুন ও লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় আই/নশৃং/খলার চরম অবনতির কথা বলছে সচেতন মহল। সর্বত্র বিরাজ করছে অস্থিরতা, আ/তঙ্ক। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হ/ত্যা/কান্ড ঘটে বলে জানায় নি/হতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা।
নি/হত বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের আশরাফ আলী হাজী বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের শুক্কুরকে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশী বৈঠকের পর স্থানীয় কয়েকজন যুবক মিলে মারধর করে। শুক্কুর একই ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাতিয়াতে চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে লাশ









