ঝিনাইদহে প্রবাসী কল্যাণ ফোরামের মিলন মেলায় তারুণ্যের ঢল
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
একঝাঁক তরুণের একান্ত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণে ঝিনাইদহে প্রবাসী কল্যাণ ফোরামের বিশেষ আলোচনা সভা ও এক বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও প্রাণবন্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও কোরিয়া প্রবাসী মোঃ রিপন হোসাইন।
আলোচনা সভায় জেলার প্রবাসীদের অংশগ্রহনে বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এসময়, তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। এক পর্যায়ে, ভুক্তভোগীরা পাসপোর্ট অফিসের ধীরগতি, দালালদের দৌরাত্ম্য, নকল ভিসা দিয়ে হয়রানি সহ, বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানা প্রকার সমস্যার কথা বলেন।
ফোরামের সংগঠকরা ঝিনাইদহ জেলার প্রবাসীদের জন্য উক্ত সমস্যা গুলোর সমাধান কল্পে অনলাইনে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য ও ভিসা যাচাই, প্রবাসে যাওয়ার জন্য সঠিক তথ্য প্রদান, পাসপোর্ট অফিসে সাধারন মানুষের সহায়তাকারী নিয়োগ, জেলায় প্রবাসীদের অভিযোগ সেল নির্মান, অসচ্চল প্রবাস ফেরত দের কাজের ব্যবস্থা করা, প্রবাস ফেরত উদ্দোক্তাদের সহায়তা করা, ফিঙ্গার প্রিন্ট অফিসে হয়রানি বন্ধের ব্যবস্থা করা, প্রবাসীদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা- চিকিৎসার সহায়তা প্রদানেরব জন্যও একনিষ্ঠভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।
উক্ত সভার প্রধান সংগঠক কোরিয়া প্রবাসী মোঃ রিপন হোসেন, বাবুল আহম্মেদ, বিপ্লব, মালয়েশিয়া প্রবাসী রফিকুল, আওয়াল মেসিডোনিয়া প্রবাসী দেলোয়ার হোসেন আমেরিকা প্রবাসী মেনেম সহ, স্থানীয়দের মধ্যে অনেকেই প্রবাস নিয়ে নানা মতামত তুলে ধরেন। স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের আমিরুল ইসলাম, সাকিব হোসেন, সোনা মিয়া, কামরুল হোসেন, মশিউর রহমান, বিল্লাল হোসাইন সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অসচ্চল কৃতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
আলোচনা সভা থেকে জানা যায় সংগঠকরা গত এক বছর ধরে এধরণের নানা প্রকার সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।









