জুম্মা পরবর্তী সারাদেশে মিছিলের আহ্বান খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
জুম্মা পরবর্তী সারাদেশে মিছিলের আহ্বান খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির

মো: ফরিদ উদ্দিন,  স্টাফ রিপোর্টার:

আগামী ১৫ নভেম্বর, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের নিষিদ্ধের দাবিতে এক বিশাল সমাবেশ করবে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি।

উক্ত সম্মেলনের ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে জুম্মা পরবর্তী সারাদেশে স্বাগত মিছিলের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি। ইতিমধ্যেই সারা দেশে খতমে নবুয়তের জেলা ও উপজেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। অধিকাংশ জেলায় আলেম-ওলামাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় দিকনির্দেশনামূলক বৈঠক।

বৃহস্পতিবার ফরিদাবাদে দরস প্রদানকালে কমিটির মহাসচিব মাওলানা মুফতি ইমামুদ্দিন সাহেব বলেন,

“আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না, আমি রাজনৈতিক ব্যক্তি নই। তবে খতমে নবুয়ত প্রসঙ্গে জিজ্ঞেস করতে পারেন। আমাদের আগামীর সম্মেলনের দাওয়াত ইতোমধ্যে পনেরোজনেরও বেশি বিদেশি আলেম-মেহমান গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন,

“এই সমাবেশ দীর্ঘ ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাদিয়ানীদের বিরুদ্ধে সর্বশেষ এমন একটি ঐতিহাসিক সমাবেশ আনুমানিক ত্রিশ বছর আগে মানিক মিয়া এভিনিউতে হয়েছিল। এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে।”

খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আয়োজকরা জানিয়েছেন, আসন্ন সমাবেশে দেশের সব ধর্মীয় সংগঠনকে দাওয়াত জানানো হয়েছে।

মূল কথা — যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং রাসুল (সা.) যে শেষ নবী এই আকিদা পোষণ করেন, তাদের সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে।