Public Administration Premier League-এ চ্যাম্পিয়ন Team Crescent
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খেলা মানেই উত্তেজনা, উল্লাস আর বন্ধুত্বের বন্ধন। সেই চেনা আবহই তৈরি হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে আয়োজিত Public Administration Premier League এর ফাইনাল ম্যাচে।আজ সকাল ৯টায় রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল -Team Crescent ও Giant Thunder। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত Team Crescent জয় ছিনিয়ে নেয় এবং এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
ফাইনাল ম্যাচের চেয়ারপারসন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান।
ড. ইসরাত জাহান বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। এই আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ম্যাচে Team Crescent আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে প্রতিপক্ষের সামনে একটি প্রতিযোগিতামূলক স্কোর দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে Giant Thunder ভালো শুরু করলেও শেষ পর্যন্ত Team Crescent-এর বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি।শেষ পর্যন্ত Team Crescent জয় নিশ্চিত করে এবং এবারের আসরে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের দখলে নেয়।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ড. ইসরাত জাহান। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
বিজয়ী দলের অধিনায়ক ম্যাচ শেষে বলেন,এই জয় আমাদের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা একে অপরকে সহযোগিতা করেছি, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা জানান, এটা শুধু একটি খেলা নয়, এটি বিভাগের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করেছে।
ফাইনালের পর পুরো মাঠজুড়ে ছিল উল্লাস ও আনন্দের ঢেউ। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন নিয়মিত হবে এবং বিভাগীয় ঐক্য ও উদ্যম আরও বাড়াবে।









