১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়িতে ওয়াদুদ ভূইয়ার প্রথম নির্বাচনী পথসভা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়িতে ওয়াদুদ ভূইয়ার প্রথম নির্বাচনী পথসভা

বিপ্লব তালুকদার,   খাগড়াছড়ি প্রতিনিধি:

 ১৮ বছর পর ধানের শীষের প্রার্থী হয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রথম নির্বাচনী পথসভায় দাঁড়ালেন ওয়াদুদ ভূইয়া।

আজ বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানায় নেতাকর্মীদের আয়োজনে এ পথ সভায় অংশ নেন ওয়াদুদ ভূইয়া। 

পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ দিন পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে নির্বাচনী পথসভায় নিজেকে দাঁড় করাতে পেরে গর্ববোধ করেন। 

এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে তার কান্না চলে আসছে। পতিত আওয়ামীলীগের নির্যাতন-নিপীড়ন, হামলা মামলা মোকাবেলা করে দলের প্রার্থী হয়ে আসা পর্যন্ত ত্যাগের চিত্র তুলে ধরেন ওয়াদুদ ভূইয়া।

এখান থেকে ফেরার পথে মানিকছড়ি উপজেলার কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ওয়াদুদ ভূইয়া। 

নির্বাচনী পথ সভাকে ঘিরে পুরো উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

এ পথ সভায় জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।