হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক

শাহনাজ বেগম,  উখিয়া উপজেলা প্রতিনিধি:

২৪ সেপ্টেম্বর ( বুধবার)  দুপুর ১২ টার সময় 

কক্সবাজারের হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিল্ডেন অব বাংলাদেশ এর অধীনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪, মাধুরছড়ায় অবস্থিত 'হসপিটাল ফিল্ড হসপিটাল' পরিদর্শন করলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক। তার এই পরিদর্শনকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ নাসরিন জেবিন, ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের হেলথ্ কোঅর্ডিনেটর ডা. আবু তোহা ভূঁইঞা উপস্থিত ছিলেন।

হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান

এ সময় হোপ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার ও হোপ ফিল্ড হসপিটালের ইনচার্জ মোঃ শওকত আলী, চিফ মেডিকেল অফিসার ডাঃ এ বি এম জাহাঙ্গীর আলম, ফিল্ড কোঅর্ডিনেটর শাহনাজ বেগম, সিনিয়র ম্যানেজার এস এম জালালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক হসপিটালে চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং হোপ ফাউন্ডেশনের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, জোড়পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ২০১৭ সালে বাংলাদেশে অনুপ্রবেশের পর পরই বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে হোপ ফাউন্ডেশন ক্যাম্প -৪ মধুরছড়া নামক স্থানে ৭৫ শষ্যার 'হোপ ফিল্ড হসপিটাল'টি প্রতিষ্ঠা করেন। এই হোপ ফিল্ড হসপিটালের মাধ্যমে স্থানীয় জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের দিন রাত ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ৬৩৩,২৬৯ জন রোগী এই হসপিটাল থেকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপত্র সেবা গ্ৰহণ করেছেন।