হরিপুর-চিলমারী তিস্তা সেতুতে দিনের আলোয় সর্বস্ব লুট
নিজস্ব প্রতিবেদক :
হরিপুর ব্রিজের কাছে মাওলানা সেতুর পাশে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে অজ্ঞান করে তার গাড়ি, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।









