হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেস্ক রিপোর্ট:
″আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ″
—রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনির করা মামলায় হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
″মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে দাম্পত্য মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।″
→গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকায় একটি বাসায় বৈঠক হয়। অভিযোগ অনুযায়ী, সে সময় হিরো আলমসহ ১০-১২ জন রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। এ সময় তারা বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনও নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।←
এই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন রিয়া মনি।









