সিংগাইল প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
সিংগাইল প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: 

মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবে কর্মরত সাংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমিতে জলাবদ্ধতা এবং মাটি কেটে কেউ যাতে ফসলি জমি ধ্বংস না করতে পারে সে বিষয়ে করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। ভূমি সংশ্লিষ্ট ছাড়াও বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি । এ সময় আরও বক্তব্য রাখেন অফিসের নাজির মোঃ আবু সাঈদ।

মতবিনিময় সভায় সাংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর প্রেসক্লাব সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকা এবং বাংলাদশ মেইল২৪ নিউজের প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর, সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মোঃ মাসুম বাদশা, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন সম্পাদক মোঃ কোহিনুর ইসলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোঃ ইয়াকুব হোসেন, কার্যকরী সদস্য এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ আলী রিপন ও সহযোগী সদস্য এবং দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ রিপন হোসেন।