সিংগাইর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিমানবন্দরে আটক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
সিংগাইর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিমানবন্দরে আটক

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ভোররাতে এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে সিংগাইর থানা- পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান , আটক আব্দুল্লাহ আল-মামুন উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

ওসি তৌফিক আজম বলেন, “আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।”

সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে সিংগাইর থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।