সিংগাইরে হানিফ হত্যা মামলার মূল আসামিদ্বয়ের আত্মসমর্পণ

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
সিংগাইরে হানিফ হত্যা মামলার মূল আসামিদ্বয়ের আত্মসমর্পণ

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল হোতা ও আসামিদ্বয় সেন্টু ওরফে স্বাধীন (৩০)ও জাহাঙ্গীর (২২)অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। 

সোমবার(৬ অক্টোবর) জনরোষ ও গ্রেফতার আতঙ্কে তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের সিংগাইর থানায় হস্তান্তর করে।

আসামিদ্বয় হচ্ছে - আঠালিয়া গ্রামের  মিনহাজ উদ্দিন ওরফে মিনা বেপারীর ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ  (ওসি) জেএমও তৌফিক আজম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা থেকে আসামিদের আমাদের থানায় সোপর্দ করেন। তিনি আরও জানান, এর আগে মামলার এজাহারভুক্ত চার আসামি—বাচ্চু মিয়া, তার মেয়ে পাখি , স্ত্রী হাসেদা আক্তার ও হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে

উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে আঠালিয়া গ্রামের হানিফকে নৃশংসভাবে খুন করা হয়। প্রকাশ্য দিবালোকে রামদা ও কাতরা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সেন্টু ও জাহাঙ্গীর। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ।

নিহত হানিফ ওই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক ও পেশায় একজন গাড়িচালক ছিলেন৷ 

হত্যাকাণ্ডের পরদিন রোববার (৫ অক্টোবর) হানিফের স্ত্রী শাহনাজ আক্তার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।