সিংগাইরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পিএম
সিংগাইরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা  যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ  হয়।

এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় ও আহবায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মঈনূল ইসলাম খান শান্ত। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয় লাভ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি,সিংগাইর পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার হোসেন । এ সময় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন  ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের তিন সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা শহীদ মিনারের পাশে নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।