সিংগাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর)সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি র্যালী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে শেষ হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার মঈনূল ইসলাম খান শান্ত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জীবনে এক স্মরণীয় দিন। দল আমাকে ধানের শীষের প্রতীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে,তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারলে জনসাধারণকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন, আঃ গফুর, আব্দুল মান্নান,আমজাদ হোসেন,সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনূর রহমান সৌরভ,
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী ইয়াকুব হোসেন রাজা,মহিদুর রহমান,
যুবদল আহ্বায়ক মনজুরুল ইসলাম,সদস্য সচিব ইসমাইল হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম,রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কাশেম খান,পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার, ছাত্রদলের সাবেক আহবায়ক রনি,জীবন সরকার,শফিকুল ইসলাম। এ ছাড়া
বিএনপি ও তার অংগসংগঠনের প্রায় তিন সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









