সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছে জাবি ছাত্রদল
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি :
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ১৫ জন ছাত্রনেতা অংশ নেন।
সোমবার (২৭ অক্টোবর ) তারা মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার—পরিচ্ছন্ন করেন।
এ উপলক্ষে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কে, এম, রিয়াদ বলেন, কীর্তিমানের মৃত্যু নেই। এই ক্ষণজন্মা রাষ্ট্রপতি সেই কীর্তিমানদের একজন। কিন্তু দেখুন আজ তার কবরের কি অবস্থা?
আমরা বারবার কতৃপক্ষের দৃষ্টিগোচর করেও এটা রক্ষনাবেক্ষনের কোন উদ্যোগ দেখছিনা। যেটি আসলে হতাশার। সামনে আমরা কতৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করব।
আজ আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব জনাব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় ৮ম বারের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্যক্রমে এসেছি।
আজকের কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শাখা যুগ্ম আহবায়ক কে, এম, রিয়াদ, সদস্য মির্জা আবু বক্কর সিদ্দিক সোহাগ, মো: শরিফুল ইসলাম রোমান, মেহেদী হাসান, ফরহাদ খান প্রান্ত, জাবের হাসান, তানজির রহমান হিমেল, আল ফিসা হযরত জিসান, সাজ্জাদ হোসেন স্বাধীন, এন এম মাহিন, দুর্জয় হাসান, আনোভিয়ার হোসেন আকাশ, এস এম শাহরিয়া খান জয়।
উল্লেখ্য এটি নিয়ে জাবি ছাত্রদল টানা ৮ম সপ্তাহ মাজার পরিষ্কার করলেন।









