সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলনের ১২তম দিনে বিক্ষোভ–পথসভা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলনের ১২তম দিনে বিক্ষোভ–পথসভা

এস এম তাজুল হাসান সাদ, বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও গরিবের ডাক্তার অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ছিল দাবিদাওয়া বাস্তবায়নের আন্দোলনের ১২তম দিন।

এদিন কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড়সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয় পার্টির সাবেক নেতা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং দলের দুঃসময়ের কান্ডারী, সর্বজনীন নেতা ডা. শহিদুল আলমকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান.....

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন এবং কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল চেয়ে স্লোগান দেন।