সাতক্ষীরায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৫ মিনিটে, সাতক্ষীরা সদর থানাধীন নারকেলতলা এলাকাতে। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবু জাহিদ আকাশ (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি মোঃ খায়রুল বাশার-এর পুত্র এবং সাতক্ষীরা জেলার বাটকেখালী গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তীতে সাতক্ষীরা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।









