শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড ২০২৫ পেলেন বান্দরবানের কৃতি সন্তান আসিফ ইকবাল
বান্দরবান প্রতিনিধি :
সাংগঠনিক দক্ষতা এবং সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড ২০২৫' -এ ভূষিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল।
আজ ৩১ অক্টোবর বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি- কাচাঁর মিলনায়তনে অনুষ্ঠানে শেরে বাংলা একে ফজলুল হক এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়, এসময় শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
স্বীকৃতি পেলেন তরুণ সংগঠক
আসিফ ইকবাল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলার সভাপতি হিসেবে তার সুদূরপ্রসারী সাংগঠনিক ক্ষমতা এবং নেতৃত্বের মাধ্যমে বান্দরবান জেলার ছাত্র সমাজের মধ্যে অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছেন। বিশেষ করে, জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং শিক্ষার্থীদের কল্যাণে তার সমাজসেবামূলক কার্যক্রম প্রশংসিত হয়েছে। বিভিন্ন শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে তার অক্লান্ত প্রচেষ্টা এই পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আসিফ ইকবাল বলেন, "এই সম্মাননা আমার এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সকল সহকর্মীর কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীলতা ও অনুপ্রেরণা যোগাবে। আগামীতে সমাজ ও শিক্ষার্থীদের সেবায় আমরা আরও জোরালোভাবে কাজ করে যাবো।"
তার এই অর্জন বান্দরবান জেলার তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।









