শিমুল বিশ্বাস ঘোষণা করলেন পাবনা–৫ এর উন্নয়ন পরিকল্পনা” পাবনা–৫: শিমুল বিশ্বাসের হাতে নতুন উন্নয়নের রূপরেখা
আব্দুল কাইউম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পাবনা–৫ (সদর উপজেলা) এলাকায় দীর্ঘদিনের দাবির ভিত্তিতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জেলা বিএনপির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (১ নভেম্বর) সকালে পাবনা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে শিমুল বিশ্বাস বলেন, “পাবনার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সুশাসনের সমন্বয় ঘটিয়ে পাবনাকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
ঘোষিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে চেইন ব্রিজ প্রকল্প, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, চিনি কল পুনঃচালু, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে পাবনার মানুষরা আরও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবেন।
এ সময় পাবনা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন থেকে শিমুল বিশ্বাসের পরিকল্পনার প্রতি সমর্থন জানান।









