শিক্ষক আন্দোলন নিয়ে উচ্চপর্যায়ে আলাপ করেছেন পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম
শিক্ষক আন্দোলন নিয়ে উচ্চপর্যায়ে আলাপ করেছেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক:
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের এই আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এবার আন্দোলন নিয়ে মতামত দিয়েছেন বিশিষ্ট সোশ্যাল একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য জানান, শিক্ষকদের দাবি নিয়ে তিনি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করেছেন। তিনি লেখেন,

> “শিক্ষক আন্দোলন নিয়ে আমাকে ভিডিও করতে বলেছেন অনেকে। আমি শিক্ষকদের দাবিগুলোকে নায্য বলে মনে করি। আমার মতে শিক্ষকতার পেশা সবচেয়ে ফিনানশিয়ালি রিওয়ার্ডিং হওয়া উচিত। নইলে আমরা ভালো, ব্রিলিয়ান্ট, মেধাবীদের শিক্ষকতার পেশায় পাব না।”
তিনি আরও বলেন,

> “আমি গতকালকেই সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করেছি। উনাদের বলেছি, যেহেতু আপনারা খুব বেশি সময় নেই আর ক্ষমতায়, আর এই দাবি মেটানোর সাথে ফিন্যান্সিয়াল কমিটমেন্ট আছে, তাই একটা কমিটি করুন বিএনপি, জামায়াত আর এনসিপিকে দিয়ে। তারাই নেগোশিয়েট করুক আন্দোলনকারী শিক্ষকদের সাথে। সাথে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের দুইজন সচিবকে রাখুন। এই দলগুলোই আগামীর সরকার আর বিরোধীদল তৈরি করবে। তাদের বিবেচনাতেই আর অর্থ মন্ত্রণালয়ের গ্রীন সিগনালে কী কী দাবি এখুনি বাস্তবায়ন করা যায়, কোন কোন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন।”
পিনাকী ভট্টাচার্য বলেন,

> “আমার ভিডিও গ্র্যান্ড পলিটিক্যাল ন্যারেটিভের জন্য। এর বাইরে অনেক বিষয়েই সরকারের সাথে সরাসরি আলাপের সুযোগ থাকায় সব বিষয়ে ভিডিও করার দরকারও নেই। দেখা যাক, সরকার আমার এই প্রস্তাব বিবেচনা করে কিনা। তারা প্রস্তাব অবশ্য পছন্দ করেছে। শিক্ষক আন্দোলনের সাথে জড়িত সকলকে অবহিত করার জন্য এই পোস্ট দিলাম।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত শনিবার থেকে আন্দোলনে রয়েছেন। তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা অবিলম্বে কার্যকর করতে হবে। তবে সরকার এখন পর্যন্ত এ দাবিতে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি।