শারদীয় দুর্গাপূজা সুন্দর নির্বিঘ্নে উদযাপনে লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
শারদীয় দুর্গাপূজা সুন্দর নির্বিঘ্নে উদযাপনে লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলাতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তি ও স্বস্তি সহকারে উদযাপন করার লক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজনে সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সকল নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া ভার্চুয়ালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসময় তিনি বলেন, পাহাড়ে যেই ধর্মের হোক না কেনো আমরা সকলে সম্মিলিত ভাবে অংশগ্রহণ করি। খাগড়াছড়ি জেলা বিএনপির বিগত বছর গুলোতেও ধর্মীয় অনুষ্ঠান গুলোতে একাত্মতা প্রকাশ করে আসছে। তবে বর্তমান পেক্ষাপটে একটি চক্র পায়তারা করছে কিভাবে পাহাড়ের সম্প্রীতি নষ্ট করে পাহাড়কে অশান্ত করে তুলতে। কিন্তু আমরা বিএনপি পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। কিভাবে পাহাড় শান্ত এবং অসাম্প্রদায়িক একটি পাহাড় গড়তে। সেজন্য আজকের এই মতবিনিময় সভা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।

এতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ বর রাজা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও খাগড়াছড়ি জেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি কেন্দীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি সাধন দে,খাগড়াছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল প্রমূখ।