শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকীতে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকীতে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিন্দা

আব্দুল কাইউম,  পাবনা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

(৭ অক্টোবর) রাতে — সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যথাযথভাবে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের ইচ্ছামতো সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “এই ধরনের অসত্য ও অনুমতিহীন কর্মকাণ্ড ছাত্রদলের শৃঙ্খলাভঙ্গের শামিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তারা আরও বলেন, “শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী আমাদের কাছে এক অনুপ্রেরণার দিন। এ দিনে বিভ্রান্তিকর প্রচার ছাত্রদলের ঐক্য ও মর্যাদাকে আঘাত করে।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।