লক ডাউনকে ঘিরে কক্সবাজারে নাশকতা এড়াতে সেনাবাহিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারে লকডাউনকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ও নাশকতার পরিকল্পনায় কক্সবাজার অঞ্চল এবং শহর এলাকায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বিভিন্ন স্থানে গতরাত থেকে দিনব্যাপী সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
কক্সবাজারে যে কোনো প্রকার নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাথে র্যাব,পুলিশ,বিজিবি কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল এলাকা বিমানবন্দর রোড, লালদীঘিরপাড় এলাকাসহ গুরুত্বপুর্ন স্থানসমূহে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এছড়াও পার্শ্ববর্তী এলাকা লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া সেনাবাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের পূর্বঘোষিত ১৩ তারিখের লকডাউনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা রোধে নিরলস কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে দেখা গেছে,পর্যটন শহরের অলিগলি র্যাব, পুলিশও সেনাবাহিনীর সাথে একযোগে নাশকতা রোধে অভিযানিক কার্যক্রম পরিচালনা ও তৎপরতা বৃদ্ধি করেছে। কক্সবাজার জেলাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত পতিত সরকার দ্বারা কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি। ভবিষ্যতেও যেন এধরণের নাশকতা ও বিশৃংখলা করতে না পারে সে জন্য সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানান এক দ্বয়িত্বরত কর্মকর্তা। জেলায় প্রতিটি উপজেলায় যে কোন প্রকার বিশৃংখলা ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে বলেও জানা গেছে।









