লংগদু দীঘিনালা সড়কে সেতু ভেঙে জনদূভোর্গ
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা লংগদু সড়কের বেতছড়িতে নদীর উপর নির্মিত বেইলী (স্টীলের)সেতুর পাটাতন ডেবে কভার ভ্যান আটকে জনদূভোর্গ সৃষ্টি হয়েছে।
এতে করে দীঘিনালা ও লংগদু সড়কের দু'পাশের স্থানীয় যানবাহন, যাত্রবাহী গাড়ি ও পন্যবাহী সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালের দিকে একটি কাভার ভ্যান সেতুর উপর উঠলে সেতুর পাটাতন দেবে যায়। গাড়িটি আটকে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইনামুল হাসান, জানান, আজ সকালে সেতু দেবে যাওয়াতে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে জনদূর্ভোগ কমাতে কাজ শুরু করেছি।









